প্রতিধিনের সংবাদ | বিডিনিউজ ২৪ ঘন্টা ৭ দিন

সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

সর্বশেষ

Tuesday, June 4, 2024

৫৩ আসনের চূড়ান্ত ফল: ৩৬টিই জিতেছে বিজেপি

৫৩ আসনের চূড়ান্ত ফল: ৩৬টিই জিতেছে বিজেপি

কমিশন ঘোষিত ৫৩ আসনের ৩৬টিই জিতেছে বিজেপি

সন্ধ্যা ছয়টা পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষিত ৫০ আসনের মধ্যে ৩৬টিই জিতেছে ক্ষমতাসীন দল বিজেপি। নরেন্দ্র মোদির দল এগিয়ে রয়েছে ২০৬ আসনে। আর কংগ্রেস জিতেছে ৯টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৯২টিতে।


কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত ৭৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী

বিজেপির প্রার্থী চিত্রনায়িকা কঙ্গনা রানাউত জিতেছেন। হিমাচল প্রদেশের মান্ডি আসনে নিকটতম প্রার্থী কংগ্রসের বিক্রমাদিত্য সিংকে ৭৪ হাজারের বেশি ভোটে হারিয়েছেন তিনি।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, কঙ্গনা ৫ লাখ ৩৭ হাজার ২২ ভোট পেয়েছেন। বিক্রমাদিত্য পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার২৬৭ ভোট।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | ফাইল ছবি: এএফপি

মোদি দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী

গুজরাটের বারানসীতে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচন কমিশন ওয়েবসাইটের তথ্য বলছে, মোদি ৬ লাখ ১১ হাজার ৪৩৯ ভোট পেয়েছন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায় পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৪৫৭ ভোট। ব্যবধান এক লাখ ৫২ হাজার ৫১৩ ভোটের।


গুজরাটের বারানসীতে বিজেপির নেতা–কর্মী ও সমর্থকদের উল্লাস। ভারত, ৪ জুন
ছবি: এএনআই




বিজেপি নেতা অমিত শাহ |
ফাইল ছবি: রয়টার্স


১০ লাখ ভোট পেয়ে জয়ী অমিত শাহ

বিজেপি নেতা অমিত শাহ প্রায় সাড়ে ৭ লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। গুজরাটের গান্ধীনগর আসনে তিনি ভোট পেয়েছেন ১০ লাখ ১০ হাজার ৯৭২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সোনাল রামানভাই প্যাটেল পেয়েছেন দুই লাখ ৬৬ হাজার ২৫৬ ভোট।


নরেন্দ্র মোদি | ছবি: রয়টার্স

বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয় স্থানীয় সময় সকাল ৮টায়।


ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে আছে। তারা ৯ আসনে জয় পেয়েছে। আর ২৮৩ আসনে এগিয়ে আছে। আর কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট ৫ আসনে জয় পেয়েছে, এগিয়ে আছে ১৯১ আসনে। তথ্য: দ্যা হিন্দু, ৪টা ৫৫ (বাংলাদেশ সময়)।

এদিকে প্রাথমিক ভোট গণনায় মোদির ভূমিধস বিজয়ের আভাস মিলছে না। কারণ বিজেপি একক দল হিসেবে ৮ আসনে জয় পেয়েছে। আর এগিয়ে আছে ২৩৪ আসনে (২৩৪ ও ৮ মিলে ২৪২)। সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার ২৭২। এগিয়ে থাকা আসনে জয় পেলেও একক দিল হিসেবে বিজেপি পিছিয়ে ৩০ আসনে।

সাত দফা ভোটের প্রচারের শুরু থেকেই ‘আগলিবার ৪০০ পার’ স্লোগানে মাতে বিজেপিরা। যদিও ভোট গণনা শুরুর পর সময় যত গড়িয়ে যাচ্ছে বিজেপি লক্ষ্য থেকে অনেকে দূরে সরে যাচ্ছে।

বুথ ফেরত জরিপের পূর্বাভাসও ছিল যে এনডিএ জোট ৪০০ আসনে জয়ী হতে যাচ্ছে। কিন্তু আদতে তা হচ্ছে না।

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সমর্থকদের উল্লাস | ছবি: এপি


পশ্চিমবঙ্গে সবুজের জয়জয়কার

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুসারে, পশ্চিমবঙ্গে ৪২ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ২৮ আসনে এগিয়ে আছে। এ রাজ্য ২০১৯ সালে ১৮ আসন পাওয়া বিজেপি এবার (২০২৪ সাল) এগিয়ে ১৩ আসনে। এখানে কংগ্রেস এগিয়ে একটি আসনে।

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের মিছিল | ছবি: এপি

২০১৯–এর চেয়ে ১০৫ আসনে এগিয়ে কংগ্রেস জোট


ভারতের লোকসভার ভোট গণনার সাড়ে ৭ ঘণ্টা (স্থানীয় সকাল ৮টায় শুরু) পেরিয়েছে। শুরুর সময়ের মতো এখনো এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন এনডিএ জোট। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভ আপডেটের (বাংলাদেশ সময় বিকেল ৪টা) তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৪টি আসনে। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২৩২টি আসনে। অন্য দল এগিয়ে ১৭ আসনে।

এর আগের অর্থাৎ ২০১৯ সালের নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছিল ৩৪৩ আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন তখনকার জোট পেয়েছিল ১২৭ আসন। অন্য দল বা স্বতন্ত্ররা পেয়েছিল ৭৩ আসনে জয়।

এবারের নির্বাচনের আগে রাহুলের নেতৃত্বে ‘ইন্ডিয়া’ জোট গঠন করা হয়।


৫৪৩ আসনের মধ্যে ভারতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।

রিয়ালে কত টাকা বেতন পাবেন এমবাপ্পে, কত নম্বর জার্সি পরবেন

রিয়ালে কত টাকা বেতন পাবেন এমবাপ্পে, কত নম্বর জার্সি পরবেন

 

কিলিয়ান এমবাপ্পেএএফপি

সাত বছর!

প্রথমবার চেষ্টার ৭ বছর পর কিলিয়ান এমবাপ্পেকে দলে টানতে পারল রিয়াল মাদ্রিদ। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ১ জুলাই ফ্রি ট্রান্সফারে রিয়ালে যোগ দেবেন এমবাপ্পে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ জানিয়েছে, রিয়ালে বছরে দেড় কোটি থেকে ২ কোটি ইউরোর মধ্যে বেতন পাবেন এই ফরাসি তারকা।

স্পেনের সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, এমবাপ্পে রিয়ালে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হবেন এবং সেই অঙ্কটা হবে বছরে দেড় কোটি ইউরো। এর সঙ্গে চুক্তিতে বার্ষিক বেতন বৃদ্ধির শর্তও আছে বলে জানিয়েছে গার্ডিয়ান। বিবিসিও জানিয়েছে, এমবাপ্পে রিয়ালে দেড় কোটি ইউরো বেতন পাবেন আর সাইনিং বোনাস হিসেবে পাবেন ১৫ কোটি ইউরো। সাইনিং বোনাসের এই টাকাটা তাঁর চুক্তির পাঁচ বছর মেয়াদে ভাগে ভাগে দেবে রিয়াল।


ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদক সিড লো মাদ্রিদ থেকে করা প্রতিবেদনে আরও জানিয়েছেন, রিয়ালের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করে সাইনিং বোনাস হিসেবে ১২ কোটি ৫০ লাখ ইউরো পাবেন এমবাপ্পে। নিজের ইমেজ স্বত্ব থেকে যে আয় হবে, তার মধ্যে ৮০ শতাংশ পাবেন এই ফরোয়ার্ড। তবে নতুন খেলোয়াড়ের ক্ষেত্রে ক্লাব সাধারণত ইমেজ স্বত্ব ৫০–৫০ অনুপাতে ভাগ করে নেয়।

নাইকি, হাবলট, অরেঞ্জ, ইএ স্পোর্টস, দিওর–এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর সঙ্গে ইমেজ স্বত্ব চুক্তি রয়েছে এমবাপ্পের। এসব চুক্তি থেকে এই মুহূর্তে বছরে প্রায় ৩ কোটি ইউরো পান ২০১৮ বিশ্বকাপজয়ী এই তারকা।


এএস জানিয়েছে, চুক্তিপত্র অনুযায়ী এমবাপ্পে রিয়ালে যোগ দেওয়ার আগে যেসব প্রতিষ্ঠানের সঙ্গে ইমেজ স্বত্ব চুক্তি করেছেন, সেসব থেকে আয়ের পুরোটাই পাবেন। রিয়ালে যোগ দেওয়ার পর যেসব প্রতিষ্ঠানের সঙ্গে ইমেজ স্বত্ব চুক্তি করবেন, সেখান থেকে মোট আয়ের ৮০ শতাংশ অর্থ পাবেন। তবে রিয়ালে যোগ দেওয়ার পর এমবাপ্পের স্পনসরসংখ্যা যে বাড়বে, তা বলা বাহুল্য।

স্প্যানিশ সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সাইনিং বোনাস হিসেবে ১৫ কোটি ইউরো পাবেন এমবাপ্পে। আর তাঁর দেড় কোটি ইউরো বেতনের অঙ্কটি কর এবং অন্যান্য খাতে অর্থ কেটে রাখার পর। করসহ (দেওয়ার আগে) রিয়ালে এমবাপ্পের বার্ষিক বেতন হবে ২ কোটি ৬০ লাখ ইউরো। পিএসজিতে সর্বশেষ দুই মৌসুমে এমবাপ্পে করসহ বছরে ৭ কোটি ২০ লাখ ইউরো করে বেতন পেয়েছেন। কর ও অন্যান্য খাতে অর্থ কেটে রাখার পর এমবাপ্পে ফরাসি ক্লাবটিতে বছরে হাতে পেয়েছেন ৩ কোটি ২০ লাখ ইউরো করে। অর্থাৎ পিএসজির তুলনায় রিয়ালে কম বেতন পাবেন এমবাপ্পে।


রিয়ালে আপাতত ৯ নম্বর জার্সি পরবেন এমবাপ্পে। ক্লাবটির ৩৮ বছর বয়সী কিংবদন্তি লুকা মদরিচ সম্প্রতি এক বছরের চুক্তি নবায়ন করেছেন। আগামী মৌসুম খেলে ক্রোয়াট কিংবদন্তির প্রস্থানের পর তাঁর ১০ নম্বর জার্সিটি পাবেন এমবাপ্পে।


এএস রিয়ালে সর্বোচ্চ বেতন পাওয়া কয়েকজন খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে—ডেভিড আলাবা (১ কোটি ২৫ লাখ/বছরে), ভিনিসিয়ুস জুনিয়র (১ কোটি ২০ লাখ/ বছরে), লুকা মদরিচ (১ কোটি ১৫ লাখ/বছরে) এবং জুড বেলিংহাম (১ কোটি ২০ লাখ/ বছরে)। এই তালিকা অনুযায়ী, রিয়ালে সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড়ই হতে যাচ্ছেন এমবাপ্পে। কারণ কর কেটে রাখার পরও আলাবা কিংবা ভিনিসিয়ুস থেকে অন্তত ২৫ লাখ ইউরো বেশি পাবেন এমবাপ্পে।


গতকাল এমবাপ্পের সঙ্গে পাঁচ বছরের চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয় রিয়াল। ব্যাপারটি নিয়ে বহু আগে থেকে গুঞ্জন থাকলেও ১৫তম চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এমবাপ্পেকে নিজেদের খেলোয়াড় হিসেবে ঘোষণা করল মাদ্রিদের ক্লাবটি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা গত ফেব্রুয়ারিতে জানিয়ে দিয়েছিল, রিয়ালের সঙ্গে ৫ বছরের চুক্তি সই করেছেন এমবাপ্পে এবং আগামী ১ জুলাই থেকে তিনি আনুষ্ঠানিকভাবে রিয়ালের খেলোয়াড় হতে যাচ্ছেন।


রিয়ালের সঙ্গে চুক্তির ব্যাপারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এমবাপ্পে, ‘আমার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে গর্বের সঙ্গে খুব খুশিও লাগছে। এই মুহূর্তে আমি কতটা রোমাঞ্চিত, তা কেউ বুঝবে না।’



Monday, June 3, 2024

ছবিতে অনন্ত ও রাধিকার দ্বিতীয় প্রাক্-বিবাহের আয়োজন

ছবিতে অনন্ত ও রাধিকার দ্বিতীয় প্রাক্-বিবাহের আয়োজন

 শেষ হয়ে গেল ভারত, তথা এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক্‌-বিবাহের আয়োজন। ভারতের রাজস্থানের জামনগর থেকে এবারের আয়োজন অনুষ্ঠিত হয়েছে ইতালির পালেরমোতে—২৯, ৩০ ও ৩১ মে। ১২ জুলাই মুম্বাইয়ে হবে বিয়ে। ২৯ মে ইতালির একটি বিলাসবহুল ক্রুজ বা সমুদ্রবিহারে সারা বিশ্বের ধনকুবের, বলিউড তারকা ও আম্বানিদের আত্মীয়স্বজনকে নিয়ে শুরু হয় যাত্রা। ক্রুজটির নাম ‘লা ভিতা এ উন ভিয়াজ্জো’, বাংলায় ‘জীবন একটা যাত্রা’। ইতালির পালেরমো থেকে ফ্রান্সের দক্ষিণে ৪ হাজার ৩৮০ কিলোমিটার যাত্রা করে। সন্ধ্যায় ‘স্ট্যারি নাইট’ থিমে হয় আয়োজন। ৩০ মে অতিথিরা সবাই ঘোরাফেরা করেছেন ‘রোমান হলিডে’ থিমে। এরপর ছিল নৈশভোজ আর আফটার পার্টি। সংগীতশিল্পী কেটি পেরি থেকে শুরু করে জনপ্রিয় ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজের গান ছিল এই অনুষ্ঠানের মূল আকর্ষণ। দ্বিতীয় প্রাক্-বিবাহের আয়োজনে যথাসম্ভব গোপনীয়তা রাখা হয়েছে। তারপরও বেশ কিছু ছবি আর ভিডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালের দুনিয়ায়। তেমসনই কয়েকটি ছবি দেখে নেওয়া যাক।

বলিউড থেকে এই আয়োজনে যোগ দেন আমির খান, শাহরুখ খান, সালমান খান, সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আলিয়া ভাট ও তাঁদের কন্যা, রণবীর কাপুর, এম এস ধোনি, সাক্ষী ধোনি, ওরি, করণ জোহর, কারিশমা কাপুর, সানায়া কাপুর, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর, বনি কাপুর, দিশা পাটানি, রীতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ ও তাঁদের দুই পুত্র, কারিনা কাপুর খান, সাইফ আলী খান ও তাঁদের দুই পুত্র, সিদ্ধার্থ মালোহোত্রা, কিয়ারা আদভানিসহ আরও অনেকে। ছবিতে ক্রুজে দিশা পাটানি | 
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সারা আলী খান ও ভাই ইব্রাহিম আলী খান ঘুরে বেড়িয়েছেন ইতালি
ছবি: ইনস্টাগ্রাম থেকে




সারা আলী খান
ছবি: ইনস্টাগ্রাম থেকে



প্রিন্টের ওভারসাইজড বা ঢিলেঢালা শার্ট গায়ে চাপিয়ে ইতালির রাস্তায় ঘুরে বেড়িয়েছেন সারা আলী খান
ছবি: ইনস্টাগ্রাম থেকে


আলিয়া ভাট ও রাহা কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে

দ্বিতীয় প্রাক্-বিবাহের আয়োজন অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্ট ও ইশা আম্বানির শিশুপুত্র কৃষ্ণা পিরামল

রণবীর কাপুর ও শাহরুখ খানের এই ছবির নিচে অনেকেই লিখেছেন, শাহরুখকে নাকি এখানে জনি ডেপের মতো দেখাচ্ছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ইশা আম্বানি দেখা দেন সাদা বিচ লুকে
ছবি: ইনস্টাগ্রাম থেকে


আম্বানি বাড়ির হবু বধূ রাধিকার পরনে ছিল গোলাপি ফ্রক। এদিকে অনন্ত আম্বানির পরনে নীল-সাদা প্রিন্টের শার্ট
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সুহানা খান দেখা দিয়েছেন স্ট্যারি নাইট থিমের রঙিন ফুলেলের শরীর জড়ানো গাউনে
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সুহানা খান ও শানায়া কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে




মুকেশ আম্বানির পরনে ছিল নীল শার্ট। বড় ছেলে আকাশ আম্বানির পরনে ছিল সাদা টি-শার্টের ওপরে বেবি পিঙ্করঙা স্যুট
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ইশা আম্বানির বান্ধবী, বলিউড তারকা কিয়ারা আদভানি দেখা দেন ফরাসি লাক্সারি ব্র্যান্ড বালমেইনের সাদা-কালো নিট ড্রেস, শ্যানেলের ব্যাগ ও হারমেসের স্যান্ডেলে
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ইশা আম্বানি, রাধিকা মার্চেন্ট ও শ্লোকা মেহতা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

এক ফ্রেমে ইশা আম্বানি ও শ্লোকা মেহতা
ছবি: ইনস্টাগ্রাম থেকে



ওপরে আকাশ আম্বানি, অনন্ত আম্বানি ও আনন্দ পিরামল। নিচে শ্লোকা মেহতা, রাধিকা মার্চেন্ট ও ইশা আম্বানি
ছবি: ইনস্টাগ্রাম থেকে

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট
ছবি: ইনস্টাগ্রাম থেকে


Sunday, June 2, 2024

আপনার সবচেয়ে ভালো বন্ধুটির মধ্যে কি এসব গুণ আছে

আপনার সবচেয়ে ভালো বন্ধুটির মধ্যে কি এসব গুণ আছে

 ‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’ বলে একটা প্রবাদ খুব প্রচলিত। একজন ভালো বন্ধু আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসতে পারেন। আবার ‘অসৎ সঙ্গে’ থেকে জীবনে ‘সর্বনাশ’ ডেকে আনার মতো ঘটনার উদাহরণও কম নেই। কিন্তু প্রশ্ন হলো, ভালো বন্ধু খুঁজে পাবেন কী করে? এর সহজ উত্তর হলো, আশপাশে বিশেষ কিছু গুণাবলিসম্পন্ন মানুষ থাকলে তাঁদের বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন। কী সেই বিশেষ গুণাবলি, চলুন জেনে নিই—



হৃদয়বান

চলার পথে ভুল হবেই। আর ভুল করে ফেললে তা ক্ষমা করে দেওয়ার মতো একজন হৃদয়বান বন্ধু থাকা খুব প্রয়োজন। এমন বন্ধুদের ভালোবাসা হয় শর্তহীন। জীবনে এগিয়ে যেতে হলে ভুল থেকে শেখার প্রয়োজন আছে। এমন একজন বন্ধু আপনাকে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করে।

সত্যবাদী

যে যা-ই বলুক, জীবনে সত্যবাদী বন্ধু থাকা খুবই প্রয়োজন। সত্যবাদী বন্ধু আপনার ভুলত্রুটি সরাসরি তুলে ধরবেন, সংশোধনে বিশেষ ভূমিকা রাখবেন। আপনার আচার–আচরণ, জীবনযাপনে সামান্য স্খলন হতে দেখলে বন্ধুটি তা ধরিয়ে দেবেন, গঠনমূলক সমালোচনা করবেন। তবে কিছু সত্য হয়তো আপনার কাছে তেতো লাগতে পারে। তাই বলে আবার বন্ধুত্ব নষ্ট করতে যাবেন না।

সুপরামর্শক ও আশ্রয়দাতা

আপনার সমস্যার কথা শোনার মতো লোকের হয়তো অভাব নেই; কিন্তু বিপদে–আপদে কয়জনই–বা আপনাকে আশ্রয় দেবে? আশ্রয় বলতে যে কেবল ঘর নয়, তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাই আমাদের এমন কিছু বন্ধু থাকা প্রয়োজন, যাঁরা নিজেদের অসুবিধার মধ্যেও আপনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত।

বোঝা বহনকারী

মানবজীবন উত্থান-পতনে ভরপুর। এমন বন্ধু আপনাকে জীবনের উত্থান-পতনে কিংবা সময়ে-অসময়ে পাশে থাকবেন, দরকার পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তাঁরা আপনার দুঃখ-কষ্টের ভার নিজেদের কাঁধে তুলে নিয়ে আপনার কষ্ট কিছুটা হলেও লাঘব করে দেবেন।

গোপন কথা শুনবে

এমন বন্ধু আপনার একান্ত বিষয়গুলোর জন্য নিরাপদ আশ্রয়স্থল। আপনার ভুলত্রুটি, দুঃখ-কষ্টসহ মনের আনাচকানাচে লুকিয়ে থাকা না বলা কথাটিও জানবেন তাঁরা। আপনার যা কিছু গোপনীয়, তার পুরোটাই তাঁরা কোনোরকম বাছবিচার ছাড়াই গ্রহণ করবেন।

বেনজীর বিদেশে থাকলেও বিচার চলবে: ওবায়দুল কাদের

বেনজীর বিদেশে থাকলেও বিচার চলবে: ওবায়দুল কাদের


 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরফাইল ছবি প্রথম আলো

সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ বিদেশে থাকলেও বিচার চলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বেনজীর আহমেদ দোষী সাব্যস্ত হলে তাঁকে দেশে ফিরতেই হবে। সরকার কোনো ছাড় দেবে না।


আজ রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বেনজীর আহমেদের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। তদন্ত, মামলা, গ্রেপ্তার—সবকিছু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। সরকার এখানে দুদককে এড়িয়ে আগ বাড়িয়ে কেন ব্যবস্থা নেবে? সরকারের দুর্নীতিবিরোধী যেসব সংস্থা আছে, তাদের কোনো ব্যর্থতা থাকলে তারও বিচার হবে।

দেশে ১৯৭৫ সালের পর কোনো শাসক ও সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎ সাহস দেখাতে পারেনি বলে মন্তব্য করেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনার সরকার সেটা দেখিয়েছে। ব্যক্তি দুর্নীতি করতে পারে। দুর্নীতি করার পর সরকারের দৃষ্টিভঙ্গি কী, সেটা দেখতে হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন তিনি।

সরকারের সহায়তায় বেনজীর আহমেদ বিদেশে পালিয়েছে—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকারের কারা গিয়ে তাঁকে বিমানে তুলে দিয়েছে? কোন অথরিটি গিয়ে তাঁকে তুলে দিয়েছে? অন্ধকারে ঢিল ছুড়বেন না।’


দেশ থেকে টাকা পাচারের সংস্কৃতি ও অর্থনীতি বিএনপির আমলে শুরু হয়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ক্ষমতায় এলে বিএনপি নেতারা অবৈধভাবে টাকা উপার্জনের মহোৎসবে মেতে ওঠেন। এটা দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত সত্য। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায়। বাংলাদেশ পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিএনপির দণ্ডিত পলাতক নেতা তারেক রহমান বিদেশে বিলাসী জীবন যাপন করছেন।

সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, ‘দুর্নীতি কোনো দেশে হয় না, এই দাবি কেউ করতে পারে না। আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী, সরকারপ্রধান, তিনি কোনো প্রকার দুর্নীতি করেন বা দুর্নীতিকে প্রশ্রয় দেন, এমন অভিযোগ তাঁর বিরুদ্ধে দেশে-বিদেশে কেউ দিতে পারেনি। শেখ হাসিনা আপাদমস্তক সৎ রাজনীতিক—এটা বিশ্বে স্বীকৃত। তার জনপ্রিয়তার মূলে তিনি অত্যন্ত পরিশ্রমী ও সৎ জীবন যাপন করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির প্রধান নেতা দণ্ডিত ও পলাতক তারেক রহমান চিহ্নিত অপরাধী। এমন লোক যে দলে নেতৃত্ব দেন, সেই দল জনগণের কল্যাণে কাজ করতে পারে না। জনগণের বিশ্বাসও রাখতে পারে না। তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয় দিতেই বিএনপির গঠনতন্ত্র থেকে হঠাৎ করেই ৭ ধারা বাদ দেওয়া হয়েছে।


এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘চোরের রাজা মহারাজা হচ্ছে বিএনপি।’


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় নেতারা।

মিয়ানমারে ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের একাংশ

মিয়ানমারে ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের একাংশ

 

ভূমিকম্পের উৎপত্তি হয়েছে মিয়ানমারের মাওলাইক এলাকায়। সে কারণে সীমান্তবর্তী রাঙামাটি ও খাগড়াছড়িতে এটি বেশি অনুভূত হয়েছে।ছবি: ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি

রাজধানীর ঢাকাসহ দেশের একটি বড় অংশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে মিয়ানমারের মাওলাইক এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ সময় আজ রোববার বেলা ২টা ৪৪ মিনিট ৪৯ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। এর কেন্দ্র ঢাকা থেকে ৪৪১ দক্ষিণ–পূর্বে মিয়ানমারের মাউলাইক এলাকায়।

মিয়ানমারের এই ভূমিকম্প রাঙামাটি ও খাগড়াছড়িতে বেশ অনুভূত হয়েছে। এ ছাড়া ঢাকা, কুমিল্লা ও কক্সবাজারেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

রাজধানীর ঢাকাসহ দেশের একটি বড় অংশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে মিয়ানমারের মাওলাইক এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ সময় আজ রোববার বেলা ২টা ৪৪ মিনিট ৪৯ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। এর কেন্দ্র ঢাকা থেকে ৪৪১ দক্ষিণ–পূর্বে মিয়ানমারের মাউলাইক এলাকায়।

মিয়ানমারের এই ভূমিকম্প রাঙামাটি ও খাগড়াছড়িতে বেশ অনুভূত হয়েছে। এ ছাড়া ঢাকা, কুমিল্লা ও কক্সবাজারেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

Thursday, May 30, 2024

ঈদযাত্রায় এক দিন একটু সমস্যা হলে কী আসে-যায়: ওবায়দুল কাদের

ঈদযাত্রায় এক দিন একটু সমস্যা হলে কী আসে-যায়: ওবায়দুল কাদের

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের |ফাইল ছবি

গত ঈদুল ফিতরে যানজটের ভোগান্তি এক দিন হয়েছিল। সেটি ছিল পোশাকশিল্পের শ্রমিকদের ছুটির দিন। ধাপে ধাপে পোশাকশিল্পের শ্রমিকদের ছুটি দেওয়ার বিষয়টি বলা হলেও তা মানে না মালিকপক্ষ। সাংবাদিকদের এ ধরনের প্রশ্নে কিছুটা ক্ষুব্ধ হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এক দিন একটু সমস্যা হোক না, হোক। বাড়ি যাবে (লোকজন) আনন্দ করে, সেখানে এক দিন কষ্ট হলো, তাতে কী আসে–যায়।’


আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ-নির্বিঘ্ন করার জন্য করণীয় নির্ধারণসংক্রান্ত সভায় ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে এই সভা হয়।


যানজট-দুর্ঘটনা নিয়ে লেখালেখি হলেও দেশের যোগাযোগব্যবস্থায় উন্নয়ন নিয়ে গণমাধ্যমে প্রশংসা নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সাংবাদিকতার নামে অনেকে অপকর্ম করে বলে অভিযোগ তোলেন তিনি।


সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ঈদে গার্মেন্টস ছুটি দিলে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে যান। এতে যানজট বাড়ে। এ সময় গাজীপুর ও চন্দ্রায় বিশেষ মনোযোগ দিতে হবে।


রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভার যানজটের আরেকটি বড় উৎস বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বৃষ্টির সময় এসেছে। এখন কিসের খোঁড়াখুঁড়ি। ঢাকার দুই সিটি করপোরেশনের খোঁড়াখুঁড়ির কাজ ঈদের সময় বন্ধ রাখতে হবে।


সারা দেশে নির্মাণাধীন রাস্তার কাজ ঈদের সাত দিন বন্ধ রাখার নির্দেশনা দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, যানজটের ভোগান্তি কমাতে ঢাকা মহানগরীতে প্রবেশের পথগুলোয় নজরদারি বাড়াতে হবে। ঈদযাত্রায় যেসব বিষয় প্রকট সংকট তৈরি করে, সেগুলো আলাপ করে সমাধানের নির্দেশনা দেন তিনি।


ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনাই সবচেয়ে বড় দুর্ভাবনা বলে সভায় উল্লেখ করেন সেতুমন্ত্রী। ঈদের পর (ফিরতিযাত্রা) সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর মনোযোগ কমে যায় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বেশি ট্রিপ দেওয়ার জন্য গাড়িগুলো গতি বাড়িয়ে দেয়। রাজনৈতিক পরিচয়ে ভয় না পেয়ে সারা দেশে সব মোটরসাইকেল আরোহীর জন্য হেলমেট নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।


ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) আওতাধীন ক্ষতিগ্রস্ত সড়কের পাশাপাশি জাতীয় মহাসড়ক ও করিডরের মেরামত-সংস্কারের কাজ আসন্ন ঈদের সাত দিন আগেই শেষ করার নির্দেশনা দেন সড়ক পরিবহনমন্ত্রী।


সভা সূত্রে জানা যায়, মহাসড়কের ওপর বা এর পাশে অস্থায়ী পশুর হাট ইজারা দেওয়ার কারণে যানজটের সৃষ্টি হয় বলে উল্লেখ করা হয়। তাই উল্লিখিত স্থানে পশুর হাট না বসানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।


বিআরটিএর তথ্যমতে, মহাসড়কে সর্বমোট ২১৭টি পশুর হাট রয়েছে।
সারা দেশে সম্ভাব্য যানজটের ১৫৫টি স্পট চিহ্নিত করা হয় সভায়। এসব স্থান ঈদের আগে-পরে নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে।


সভায় আরও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে পণ্য ও পশুবাহী যানবাহনে, বিশেষ করে ফিরতি পশুবাহী ট্রাকে যাতে যাত্রী বহন করা না হয়।
সড়কে শৃঙ্খলা রাখার লক্ষ্যে কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে কোন হাটে পশু যাবে, সে বিষয়ে ট্রাকের সামনে ব্যানার ব্যবহার করা।


টোল প্লাজায় পশুবাহী যানবাহন পারাপারে অগ্রাধিকার দেওয়া। সওজের আওতাধীন ৯টি সেতু ও ২টি মহাসড়কে ইটিসি বুথ চালুর মাধ্যমে সার্বক্ষণিক টোল আদায় অব্যাহত রাখা। এগুলো হলো কর্ণফুলী সেতু, মেঘনা সেতু, গোমতী সেতু, পায়রা সেতু, খান জাহান আলী (রূপসা) সেতু, চরসিন্দুর সেতু, শহীদ ময়েজউদ্দিন সেতু, আত্রাই টোল প্লাজা, লালন শাহ সেতু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক। পাশাপাশি সেতু বিভাগের আওতাধীন পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু ও কর্ণফুলী টানেলে ইটিসি বুথ সার্বক্ষণিক চালু রাখা।


যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ-নির্বিঘ্ন করতে সড়কপথে গুরুতর দুর্ঘটনার ক্ষেত্রে ৯৯৯ নম্বরের সহায়তায় সড়ক-মহাসড়কসংলগ্ন সরকারি-বেসরকারি হাসপাতালে জরুরি চিকিৎসাসহ অ্যাম্বুলেন্স সুবিধা রাখা।


বিআরটিএর সদর কার্যালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ, বিআরটিসি, সওজ অধিদপ্তরের কর্মচারীদের সমন্বয়ে ঈদের আগে-পরে মোট সাত দিনের জন্য একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ খোলা।


সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।